ডুপ্লেসিসের সেঞ্চুরিতে প্রোটিয়াদের দ্বিতীয় জয়

আপডেট : ০৩ অক্টোবর ২০১৬, ১২:৪৮
ফাফ ডুপ্লেসিসের সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় জয় পেল দক্ষিণ আফ্রিকা। ৫ ম্যাচের ওয়ানডে সিরিজে দ্বিতীয় ওয়ানডেতে অজিদের ১৪২ রানে হারিয়েছে প্রোটিয়ারা।
 
রবিবার জোহানেসবার্গে টস হেরেও ব্যাটিংয়ে নামে দক্ষিণ আফ্রিকা। ডুপ্লেসিস ও জেপি ডুমিনির ঝড়ো ইনিংসে ৬ উইকেটে ৩৬১ রানের বিশাল স্কোর গড়ে প্রোটিয়ারা।
ডুপ্লেসিস ৯৩ বলে ১৩টি বাউন্ডারিতে করেন ১১১। আর ৫৮ বলে ১০টি বাউন্ডারি ও ৩ ছক্কায় ৮২ রান করেন ডুমিনি।
 
জবাবে খেলতে নেমে ৩৭.৪ ওভারে ২১৯ রানেই গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। দলের হয়ে সর্বোচ্চ ৫১ রান করেন  ট্র্যাভিস হেড। এছাড়া ওয়ার্নারের ব্যাট থেকে আসে ৫০ রান।
 
প্রোটিয়াদের পক্ষে একাই ৩ উইকেট নেন ওয়েইন পারনেল। ক্রিকইনফো
 
ইত্তেফাক/এমএইচ