বছর বছর দেবী ভেবে মহাত্মা গান্ধীকে পূজা!

আপডেট : ০৩ অক্টোবর ২০১৬, ১৩:৫৯
বছরের পর বছর ধরে মহাত্মা গান্ধীকে 'দেবী' হিসেবে পূজা করে আসছেন ভারতের অন্ধ্রপ্রদেশের কেদারিপুরাম গ্রামের নারী-পুরুষরা। বাম্পার ফলন পাওয়ার বিশ্বাসে মহাত্মা গান্ধীর মূর্তিতে এই  পূজা দিয়ে থাকেন তারা।
 
দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে প্রকাশ, প্রতি বছর চাষাবাদের কাজ শুরু হওয়ার আগে 'গান্ধাম্মা সাম্বারাম' নামে রীতিমতো ধর্মীয় উৎসব পালন করে থাকেন স্থানীয়রা।
 
এ ব্যাপারে ওই গ্রামের বয়োবৃদ্ধ লোকজন জানান, ১৯৪৭ সালে ভারতের স্বাধীনতা লাভের পর তাদের পূর্ব-পুরুষরা মহাত্মা গান্ধীর মূর্তিতে পূজা দেয়ার রীতি চালু করেন।
 
প্রতি বছর জগন্নাথ রথ যাত্রার দুই সপ্তাহ পরে কোনো এক বৃহস্পতিবারে মহাত্মা গান্ধীকে দেবী জ্ঞান করে ওই ধর্মীয় উৎসব পালন করা হয়।
 
ইত্তেফাক/এএম