প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন

আপডেট : ০৩ অক্টোবর ২০১৬, ১৪:১৫
 
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেসবুকে কটাক্ষ ও প্রাণনাশের হুমকির প্রতিবাদ ও বিএনপি নেতা  চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকীর পুত্র চৌধুরী ইরাজ আহমেদ সিদ্দিকীর বিরুদ্ধে বিচারের দাবিতে ঢাকার ধামরাইয়ে মানববন্ধন করা হয়েছে।
 
সোমবার ধামরাই পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি গোলাম কবিরের নেতৃত্বে পৌর শহরে মানববন্ধন করা হয়।
 
একই অভিযোগে গত শনিবার ইরাজ আহমেদ সিদ্দিকীর বিরুদ্ধে ধামরাই থানায় একটি মামলা দায়ের করেছেন ধামরাই পৌর মেয়র।
 
ইত্তেফাক/এএসএস