জাতীয় বিশ্ববিদ্যালয় : ৬ অক্টোবর মাস্টার্স ভর্তির ফল প্রকাশ

আপডেট : ০৩ অক্টোবর ২০১৬, ১৫:৫৭
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষে মাস্টার্স শেষ পর্ব (নিয়মিত) কোর্সে অনলাইন ভর্তি কার্যক্রমে ৩য় রিলিজ স্লিপের মেধা তালিকা ৬ অক্টোবর প্রকাশ করা হবে। উক্ত ফল ওই দিন বিকাল ৪টায় যে কোন মোবাইল থেকে  SMS  এর মাধ্যমে nu<space>atmf<space> Roll  লিখে 16222 নম্বরে Send করে এবং রাত ৯টায় ওয়েব সাইট www.nu.edu.bd/admissions অথবা admissions.nu.edu.bd থেকে ফল পাওয়া যাবে। 
 
সোমবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতর সূত্র এ তথ্য জানিয়েছে। 
 
 
ইত্তেফাক/এমআই