চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় দর্শনা শান্তিপাড়া থেকে আইন শৃংখলা বাহিনী পরিচয়ে কয়েকজন সাদা পোশাকধারী দুই যুবককে ধরে নিয়ে যাওয়ার তিনদিন পরও তাদের খোঁজ মেলেনি।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার বিকালে উপজেলার সান্তিপাড়া গ্রামের ফারুক হোসেনের স্ত্রী জোছনা খাতুনের বাড়িতে চোরাচালানী মালামাল থাকার অভিযোগে আইন শৃংখলা বাহিনীর পরিচয়ে তিন/চারজন অভিযান চালায়। এ সময় জোছনা খাতুনের ছেলে রাসেল ও মেয়ে রিনা খাতুনের সঙ্গে তাদের বাকবিতণ্ডার এক পর্যায়ে দুইজনকে মারপিট র্যাব পরিচয়ধারীরা মারপিট কর বলে অভিযোগ পাওয়া যায়। মারপিটের সময় সকলে পালিয়ে গেলেও একই গ্রামের আ. খালেকের ছেলে সোহাগ (২৪) ও বাচ্চু মিয়ার ছেলে রিদয়কে (২৩) ধরে নিয়ে যায় বলে পারিবারিকভাবে সোমবার সাংবাদিকদের জানানো হয়।
সোহাগের বাবা আ. খালেক জানান, র্যাব, ডিবি ও থানা খোঁজ নিয়েও তাদের সন্ধান পাওয়া যায়নি।
আইনশৃংখলা বাহিনীর সদস্যদের কেউ বলছেন, কোনো অপহরণ চক্র এ ধরণের ঘটনা ঘটাতে পারে কিনা তাও ভেবে দেখা দরকার।
ঝিনাইদাহ র্যাব-৬, চুয়াডাঙ্গা ডিবি ও দামুড়হুদা থানা পুলিশ বলছে, ‘এ বিষয় আমাদের কিছু জানা নাই।’
দামুড়হুদা মডেল থানার ওসি মো. আবু জিহাদ জানান, আমরা এ ধরণের অপারেশনে যাইনি।
ইত্তেফাক/এএসএমইউ
