বানিয়াচংয়ে সালিশে দুপক্ষের সংঘর্ষ, শিশুসহ আহত ২০

আপডেট : ০৩ অক্টোবর ২০১৬, ১৮:০৬
হবিগঞ্জের বানিয়াচংয়ে স্ত্রীকে পেটানোর জের ধরে সালিশে দুপক্ষের সংঘর্ষে শিশুসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। সোমবার ওই উপজেলার ইকরাম গ্রামে এ ঘটনা ঘটে।
 
এলাকাবাসী জানান, ইকরাম গ্রামের বাসিন্দা মামুন মিয়ার ছেলে লিটন মিয়া প্রায়ই তার স্ত্রী একই গ্রামের আব্দুল আওয়ালের মেয়ে লিজা আক্তারকে মারপিট করেন। রোববার তিনি স্ত্রীকে পিটিয়ে আহত করেন। বিষয়নি নিয়ে দুই পরিবারের মধ্যে বিরোধ দেখা দেয়। সোমবার সকালে এ নিয়ে গ্রামে সালিশ বৈঠক বসে। বৈঠকে উভয়পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে।  
 
ইত্তেফাক/ইউবি