মধুখালীতে এক প্রতিবন্ধী কিশোরকে উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ১৪ বছর। সে তার নাম অস্পষ্টভাবে শুধু সোহেল বলতে পারে। তা ছাড়া আর কিছু বলতে পারে না।
তার গায়ের রং ফর্সা, পরনে জিন্সের প্যান্ট, গায়ে লাল কালো চেক শার্ট আছে।
মধুখালী থানা ইনচার্জ (ওসি) মো. রুহুল আমিন জানান, বেলা ১১টার দিকে খবর পেয়ে এসআই শরীফ আব্দুল বাকির উপজেলার মাঝকান্দি বাসস্ট্যান্ড এলাকা থেকে ওই কিশোরকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। তাকে মঙ্গলবার আদালতের মাধ্যমে ফরিদপুর সেফ হোমে পাঠানো হবে।
ইত্তেফাক/ইউবি
