শেরপুরের নালিতাবাড়ী থানার পুলিশ অভিযান চালিয়ে জামাল উদ্দিন নামে এক কৃষককে মদসহ গ্রেফতার করেছে।
জামাল উদ্দিন সীমান্তবর্তী চারালী বাজার এলাকার বাসিন্দা এবং ইন্তাজ আলীর ছেলে। তার বিরুদ্ধে মামলা হয়েছে।
পুলিশ জানায়, সোমবার সন্ধ্যায় জামাল উদ্দিনের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তার ঘরের গোলা থেকে বিভিন্ন ব্যান্ডের ভারতীয় ৩৮ বোতল মদ উদ্ধার করা হয়।
ইত্তেফাক/ইউবি
