কক্সবাজারের রামু উপজেলার পানিতে ডুবে মো. রাকিব (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার সন্ধ্যায় কক্সবাজারের রামু উপজেলার রাজারকুল রামকুট এলাকায় এ ঘটনা ঘটে। রাকিব রাজারকুল রামকুট এলাকার সার্জেন্ট হুমায়ুন কবিরের ছেলে।
রাজারকুল ইউপি চেয়ারম্যান মুফিুজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/ইউবি
