ওবামার কসরত

আপডেট : ০৪ অক্টোবর ২০১৬, ১৪:২৪
হোয়াইট হাউসে বারাক ওবামার সময় আছে মাত্র কয়েক মাস। আগামী ৮ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। তারপর আগামী বছরের ২০ জানুয়ারি ক্ষমতা হস্তান্তর। তাই শেষ কয়েকদিন একটু অন্যরকমভাবে কাটাতে চাইছেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট।
 
অলিম্পিকে ও প্যরালিম্পিকে সাফল্য পেয়েছেন আমেরিকার খেলোয়াড়রা। জয়ের পর সিমোন বাইলসের নেতৃত্বে জিমন্যাস্টদের দল দেখা করতে গিয়েছিল ওবামার সঙ্গে। সেখানে সাক্ষাত্ তো হলোই, পেশাদার জিমন্যাস্টদের সঙ্গে কসরতও করলেন ওবামা। সেই কসরতের ছবি ইনস্টাগ্রামে শেয়ার করলেন আমেরিকান নতুন তারকা সিমোনা বাইলস। হোয়াইট হাউসের নিজস্ব অ্যকাউন্ট থেকেও ছবি শেয়ার করা হলো। ওবামার সঙ্গে দেখা করে উচ্ছ্বসিত জিমন্যাস্টরা  জানালেন, তাদের সাফল্যের পথটা খুব একটা সহজ ছিল না। এতটা পথ পেরিয়ে আমেরিকার প্রেসিডেন্টের সঙ্গে দেখা করতে পেরে ভাল লাগছে তাদের। 
 
 
ইত্তেফাক/এএন