নওগাঁর আত্রাই উপজেলায় একটি ডোবা থেকে এক শাপলা ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত সাধন আলী (৩৮) উপজেলার ভোঁপাড়া ইউনিয়নের শিমুলিয়া গ্রামের মৃত কছিম উদ্দিনের ছেলে।
মঙ্গলবার সকাল নয়টার দিকে উপজেলার আহসানগঞ্জ রেল স্টেশন সংলগ্ন উত্তর পাশের ওই ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়েছে।
স্থানীয়রা জানায়, এলাকার বিভিন্ন ডোবা, নদী, খাল ও বিল থেকে শাপলা সংগ্রহ করে বাজারে বিক্রি করে সংসারের খরচ চালাতেন সাধন। প্রতিদিনের মতো সোমবার বিকেলে সাধন আহসানগঞ্জ রেল স্টেশন সংলগ্ন পার্শ্ববর্তী ডোবাতে শাপলা তুলতে যান। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। মঙ্গলবার সকালে এলাকারবাসীর খবরে পুলিশ ওই ডোবে থেকে তার ভাসমান লাশ উদ্ধার করে।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুদ্দোজা জানান, লাশ ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে ঘটনার প্রকৃত তথ্য বেরিয়ে আসবে।
ইত্তেফাক/এএসএমইউ
