নাসিরনগরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

আপডেট : ০৪ অক্টোবর ২০১৬, ১৬:১৫
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে এই ঘটনা ঘটে।
 
পরিবারের লোকজন জানান, আজ সকালে উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের শ্রীঘর গ্রামের ধনু মিয়ার চার বছরের শিশু শরীফ মিয়া বাড়ির সামনে খেলা করতে যায়। পরে পুকুরে পড়ে সে ডুবে যায়। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।