উল্লাপাড়ার হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ মঙ্গলবার দুপুরে নলকা-বনপাড়া মহাসড়কে সাতটিকরি গ্রামের পাশে এস.বি সুপার পরিবহন নামে একটি কোচ থেকে ১০৫ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানী জানান, ঘটনার সময় ফেনসিডিলের মালিক না পাওয়ায় পুলিশ এই কোচের হেলপার কুষ্টিয়া জেলার জোড়হাস কুটিপাড়া গ্রামের আমজাদ হোসেনের ছেলে হিরো এবং সুপারভাইজার কুষ্টিয়ার জোড়হাস কলোনির মৃত হারুনর রশিদের ছেলে হাবিবুর রহমানকে গ্রেফতার করে। কোচটি কুষ্টিয়া থেকে ঢাকা যাচ্ছিল। এ ব্যাপারে সলঙ্গা থানায় একটি মামলা হয়েছে।
ইত্তেফাক/এএম।
