কুমিল্লায় বিদেশি পিস্তলসহ ইমদাদুল হক চৌধুরী বাবু (২৬) নামে এক যুবককে আটক করেছে র্যাব।
আজ মঙ্গলবার নগরীর ইপিজেড এলাকা থেকে তাকে আটক করা হয়। বাবু উনাইসার গ্রামের মমিনুল হক চৌধুরীর ছেলে এবং তিনি মহানগর ছাত্রলীগের কর্মী বলে জানা গেছে। বিকালে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।
কুমিল্লা র্যাব-১১, সিপিসি ২ এর কমান্ডার মেজর মোস্তফা কায়জার জানান, সন্ত্রাসী কর্মকাণ্ড সংঘটিত করার জন্য নগরীর উনাইসার মধ্যপাড়া গ্রামের চৌধুরী বাড়িতে আগ্নেয়াস্ত্র মজুদ রাখা হয়েছে এমন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সকালে ওই বাড়িতে অভিযান চালানো হয়। এসময় একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, ৫ রাউন্ড গুলি ও দুটি চাকুসহ সন্ত্রাসী ইমদাদুল হক চৌধুরী বাবুকে আটক করা হয়। এ বিষয়ে সদর দক্ষিণ মডেল থানায় মামলা হয়েছে।
ইত্তেফাক/এমআই
