উখিয়া থানার পুলিশ মঙ্গলবার দুপুরে কুতুপালং রোহিঙ্গা বস্তির সি-বøক এলাকায় অভিযান চালিয়ে হত্যা মামলার আসামি রোহিঙ্গা নাগরিক হাবিব উল্লাহকে গ্রেফতার করেছে।
মামলার তদন্ত কর্মকর্তা এএসআই জাকির হোসেন জানান, গ্রেফতারকৃত হাবিব ২০১২ সালে ক্যাম্প কমিটির সেক্রেটারি রাকিব উল্লাহর বাবাকে ছুরিকাঘাতে হত্যা করে। এ ব্যাপারে উখিয়া থানায় একটি হত্যা মামলা করা হয়।
ইত্তেফাক/ইউবি
