গাংনীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু

আপডেট : ০৪ অক্টোবর ২০১৬, ২১:২৩
মেহেরপুরের গাংনীতে বজ্রপাতে আব্দুল মজিদ (৪৮) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
 
মঙ্গলবার বিকালে উপজেলার নিত্যানন্দপুর মাঠে মহিষ চরানোর সময় এ ঘটনা ঘটে। আব্দুল মজিদ ধানখোলা মাঠপাড়া গ্রামের মৃত রবগুলের ছেলে। 
 
ধানখোলা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) বশির আহম্মেদ জানান, নিত্যানন্দপুর মাঠে আব্দুল মজিদ মহিষ চরাতে যান। এ সময় বজ্রপাত হলে আব্দুল মজিদ ঘটনাস্থলেই নিহত হন। 
 
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
 
ইত্তেফাক/ইউবি