কেরানীগঞ্জে ৫০০ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

আপডেট : ০৪ অক্টোবর ২০১৬, ২২:৪৬
ঢাকার কেরানীগঞ্জে প্রায় পাঁচ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি কর্তৃপক্ষ। 
 
মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কেরানীগঞ্জ মডেল থানার বেশ কয়েকটি এলাকায় গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। 
 
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পারভেজুর রহমান জুমনের নেতৃত্বে ২ ইঞ্চি ব্যাসার্ধের ৩ হাজার ফুট ও ১ ইঞ্চি ব্যাসার্ধের ১ হাজার ফুট অবৈধ সংযোগ অপসারণসহ ২ ইঞ্চি ব্যাসার্ধের একটি বাল্ব অপসারণ করা হয়। এতে বেশ কয়েকটি এলাকার প্রায় ৫ শতাধিক অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। 
 
উপজেলা সহকারী কমিশনার বলেন, এ সব এলাকায় এর আগেও কয়েকবার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে। 
 
এ সময় উপস্থিত ছিলেন তিতাস গ্যাসের উপব্যবস্থাপক সোহাগ হোসেন, মেট্রো বিক্রয় বিভাগ জোন-৫ এর ব্যবস্থাপক প্রকৌশলী সাকির আহমেদ, সহকারী প্রকৌশলী আজগর আলী প্রমুখ।
 
ইত্তেফাক/ইউবি