ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অনিয়ম এবং কারচুপির অভিযোগ এনে নির্বাচন বাতিলের দাবিতে অনশনকারী প্রতিবন্ধী শিক্ষার্থী রবিউল ইসলামের উপর হামলার প্রতিবাদ জানিয়েছে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীরা। তারা এ দাবিতে রবিবার দুপুরে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে।
হামলার পাঁচদিন পার হলেও অভিযুক্তের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা না নেওয়ায় তারা এই কর্মসূচি পালন করে। এর আগে প্রতিবন্ধী শিক্ষার্থীরা টিএসসিতে জড়ো হয়। সেখান থেকে তারা একটি বিক্ষোভ মিছিল বের করে।
অভিযোগের বিষয়ে হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বলেন, আমরা ঘটনার পরপরই হলের আবাসিক শিক্ষক অধ্যাপক ড. মোমেনের নেতৃত্বে তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছিলাম। আমি আবার খোঁজ নিব। আসলে ভুক্তভোগী যদি কোনো ক্লু দিতে না পারে সেক্ষেত্রে অভিযুক্তকে খুঁজে বের করা কঠিন।
