অভাব-অনটন থেকে মুক্তি পেতে আত্মহত্যা দম্পতির

আপডেট : ০৫ অক্টোবর ২০১৬, ১০:৩৭
অভাব-অনটনের সাথে সমঝোতা করতে না পেরে আত্মহত্যা করেছেন ভারতের উড়িষ্যার কেন্দ্রপাড়া জেলার এক দম্পতি। 
 
কীটনাশক খেয়ে আত্মহত্যা করেছেন এই দম্পতি। ঘটনাস্থল থেকে কীটনাশকের একটি শিশি উদ্ধার করা হয়েছে।
 
পুলিশ জানিয়েছে, প্রশান্ত কুমার সোয়েন এবং তার স্ত্রী সবিতা তাদের দুই মেয়েকে নিয়ে থাকতেন কেন্দ্রপাড়া জেলার এক প্রত্যন্ত গ্রামে। পেশায় দিন মজুর প্রশান্ত কাজের সূত্রে শেষ এক বছর যাবৎ গ্রাম ছেড়ে কোরাপুট শহরাঞ্চলে কাজ করছিলেন। কয়েকদিন আগেই সে বাড়িতে ফিরেছেন অসুস্থ স্ত্রীকে দেখতে। তারপরই এই সিদ্ধান্ত নিয়েছেন তারা।
 
প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, দারিদ্র থেকেই মুক্তি পেতে কীটনাশক খেয়ে আত্মহত্যা করেছেন এই দম্পতি।
 
ইত্তেফাক/এএম