রাজধানীর দক্ষিণখানে প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী খুন

আপডেট : ২৫ মার্চ ২০১৯, ০০:৩৯

রাজধানীর দক্ষিণখানে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় এক ব্যবসায়ী নিহত হয়েছে। নিহতরে নাম সোহেল (৩৪)। তিনি উত্তরা সাইদ গ্র্যান্ড সেন্টারে ইলেকট্রিক্যাল সামগ্রীর ব্যবসা করতেন। গত শনিবার রাতে দক্ষিণখানে চালাবন হাজীপাড়া এলাকায় তার প্রতিপক্ষ আবু বক্কর সিদ্দিক লিটন তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে। এতে ঘটনাস্থলেই সোহেল মারা যায়।

 সোহেলের ভাই শাহজালাল রয়েল বলেন, আবু বক্কর সিদ্দিক লিটন দেশের বাইরে চাকরি করতেন। তখন তার স্ত্রী নাসরিন আক্তার সেলিনার (২৬) সঙ্গে সোহেলের সর্ম্পক হয়। এরপর সেলিনা দুই সন্তান নিয়ে ২০১৮ সালের ২৮ ডিসেম্বর সোহেলকে বিয়ে করে। লিটন এই খবর পেয়ে দেশে চলে আসে এবং সোহেলকে নিয়মিত হত্যার হুমকি দিতে থাকে। লিটন গত শনিবার রাত সোয়া ১০ টায় উত্তরা চালাবন হাজীপাড়া বালুর মাঠে সোহেলের নিজ বাসার সামনে তাকে ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করে।