পিরোজপুরের জিয়ানগর উপজেলায় ১২৮ পিস ইয়াবাসহ দুইজনকে আটক করেছে ডিবি পুলিশ।
পুলিশ জানায়, মঙ্গলবার রাত আটটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পাড়েরহাট বন্দরে অভিযান চালিয়ে মিরাজ (৩৮) ও পারভেজ (৩২) নামে দুই ব্যক্তিকে আটক করা হয়। মিরাজের পাড়েরহাট বন্দরে একটি হার্ডওয়ারের দোকান রয়েছে। সেই দোকান থেকেই তাদেরকে আটক করা হয়। আটকদের উভয়ের বাড়ি পিরোজপুর সদর থানার বাদুরা গ্রামে। রাতেই ডিবি পুলিশ তাদেরকে ইন্দুরকানী থানায় সোপর্দ করেন।
ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুল হক জানান, বুধবার তাদের আদালতে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/এএসএমইউ
