তানোরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আপডেট : ০৫ অক্টোবর ২০১৬, ১৪:৪০
 
রাজশাহীর তানোরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওমর আলী (৩৬) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ৮টায় উপজেলার যশপুর গ্রামে এ ঘটনা ঘটে। ওমর ওই গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে। 
 
তানোর থানার ওসি মির্জা আবদুস সালাম জানান, ওমর আলী বাড়িতে টেলিভিশনের সঙ্গে ডিস লাইনের তারের সংযোগ দিচ্ছিলেন। এ সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।
 
 
ইত্তেফাক/কেকে