লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় দেশীয় অস্ত্র ও তিন শ ১৫ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে (র্যাব) র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান। বাহার একই এলাকার বাসিন্দা।
মঙ্গলবার রাতে উপজেলার বামনী ইউনিয়নের শিবপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। বুধবার দুপুরে তার বিরুদ্ধে পৃথক দুইটি মামলা করা হয়।
র্যাব-১১ লক্ষ্মীপুর ক্যাম্পের মেজর এএম আশরাফুল ইসলাম জানান, রাতে গোপন সংবাদের ভিত্তিতে ওই গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার দেহ তল্লাশি চালিয়ে ৩১৫ পিস ইয়াবা ও ঘরের ভেতর থেকে একটি রামদা, তিনটি ছোরা, দুইটি চাপাতি, একটি দা ও একটি হকিস্টিক জব্দ করা হয়।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লোকমান হোসেন বলেন, বাহার পুলিশের তালিকাভুক্ত ডাকাত ও মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। দুপুরে ওই মামলায় তাকে আদালতে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/এএসএমইউ
