ছাতকে সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু

আপডেট : ০৫ অক্টোবর ২০১৬, ১৬:৫৬
ছাতকে সড়ক দুর্ঘটনায়  দুই নারীসহ তিনজন নিহত হয়েছেন।  
 
বুধবার দুপুরে সিলেট-সুনামগঞ্জ সড়কের জাতুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ছয়জন আহত হয়েছেন। তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 
 
জানা গেছে, সিলেট থেকে দিরাইগামী একটি বাসের চালক  নিয়ন্ত্রণ হারালে রাস্তার পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে।  এতে ঘটনাস্থলে বাসের যাত্রী রাধারানী (৪৭), মৌসুমী রানী (২৪) ও হেলপার মারা যান। বাসের হেলপারের পরিচয় পাওয়া যায়নি। মৌসুমী ও রাধারানী শাল্লা উপজেলার মোক্তারপুর গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। 
 
 
এদিকে গুরুতর আহত গোপাল মোহন নন্দ (৫০), বিপুল রায় (২৭), মায়ারানী (৬০), লুৎফুর রহমান (৩৫), আবুবক্কর (৬০) ও মুরছালিনকে (২০) ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
ছাতক থানার ওসি (তদন্ত) আশরাফুল ইসলাম ও উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত মোহাম্মদ লাহিন মিয়া দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
 
ইত্তেফাক/ইউবি