কাউখালী মডেল প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু

আপডেট : ০৫ অক্টোবর ২০১৬, ১৭:১৭
প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে সাড়া দিয়ে পিরোজপুরের কাউখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘মিড ডে মিল’ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। 
 
বুধবার দুপুরে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার লাবনী চাকমা।উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আমিনুর রশিদ মিল্টন। 
 
প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এসএম আহসান কবীর।বক্তব্য রাখেন ইউআরসির ইনস্ট্রাকটর আল মামুন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত রায়, শিক্ষক লিটন কৃষ্ণ কর,  মোখলেছুর রহমান, আল মামুন খান, শিক্ষা উদ্যোক্তা আব্দুল লতিফ খসরু, বিদ্যালয়ের জমিদাতা সদস্য জাহাঙ্গীর কবির প্রমুখ।
 
পরে বিদ্যালয়ের প্রায় পাঁচশত শিক্ষার্থী মধ্যাহ্ন ভোজে অংশ নেয়।
 
ইত্তেফাক/ইউবি