পাটগ্রামে বিজিবি-বিএসএফ বৈঠক

আপডেট : ০৬ অক্টোবর ২০১৬, ১৭:৪৯
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা সীমান্তে বিএসএফ ও বিজিবির সেক্টর কমান্ডার পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
 
বুধবার উপজেলার বাউরা জমগ্রাম সীমান্তের ৮০২ নম্বর মেইন পিলারের নিকট বাংলাদেশের অভ্যন্তরে সকাল ১১টায় শুরু হয়ে প্রায় দুই ঘণ্টাব্যাপী বৈঠক অনুষ্ঠিত হয়। 
 
বৈঠকে সীমান্ত হত্যা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ, মাদক ও চোরাচালানী রোধে বিএসএফ এবং বিজিবির মধ্যে গুরত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়।  
 
বৈঠকে ভারতের পক্ষে ১১ সদস্যের নেতৃত্ব দেন জলপাইগুড়ি সেক্টরের ভারপ্রাপ্ত ডিআইজি শ্রী দীনেশ মুরমুর।
 
অপরদিকে বাংলাদেশের পক্ষে ১০ সদস্যের প্রতিনিধিদলের নের্তৃত্ব দেন রংপুর সেক্টরের কমান্ডার উপ- মহাপরিচালক মোয়াজ্জেম হোসেন।
 
ইত্তেফাক/ইউবি