যশোরের নওয়াপাড়ায় বুধবার সকালে পানি সরানোর দাবিতে রাজপথে অবস্থান কর্মসূচিতে পুলিশ লাঠিচার্জ করেছে।
জানা গেছে, পূর্বে ঘোষিত কর্মসূচি মোতাবেক বুধবার সকালে ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কামিটির ডাকে রাজপথ ও রেলপথে অবস্থান কর্মসূচিতে যোগ দেয় সহস্রাধিক নারী, পুরুষ। সকালে তারা নওয়াপাড়া পশু হাসপাতালের সামনে জড়ো হয়। পরে তারা নওয়াপাড়া নূরবাগে মহাসড়কে অবস্থান কর্মসূচি পালনের জন্য স্বাধীনতা চত্বরের সামনে পৌঁছালে পুলিশ বাধা দেয়। এ সময় ভবহদ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির নেতাদের সঙ্গে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে পুলিশ লাঠিচার্জ শুরু করে।
এ সময়ে সংগ্রাম কমিটির প্রধান উপদেষ্টা ওয়ার্কাস পার্টির পলিটবুরো সদস্য ইকবাল কবির জাহি, কমিটির আহ্বায়ক রণজিত বাওয়ালী, সন্বয়কারী বৈকুন্ঠ বিহারী রায়, সদস্য সচিব সাংবাদিক চৈতন্য কুমার পালসহ অর্ধশত নারী-পুরুষ আহত হন।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) আনিচুর রহমান বলেন, ‘আমারা মিছিলে বাধা দেয়নি। মিছিলকারীরা আমাদের ওপর আক্রমণ করলে আমরা প্রতিহত করেছি।’
ইত্তেফাক/ইউবি
