কাউখালীতে ১২ শিক্ষককে সংবর্ধনা

আপডেট : ০৫ অক্টোবর ২০১৬, ১৯:৪৪
পিরোজপুরের কাউখালীতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বুধবার ১২ অবসরপ্রাপ্ত শিক্ষককে সংবর্ধনা দিয়েছেন প্রতিবন্ধী স্কুলের প্রতিষ্ঠাতা আ. লতিফ খসরু। 
 
সংবর্ধিত শিক্ষকরা হলেন- দেবব্রত দত্ত চৌধুরী (৭০), কেশব লাল সিংহ (৬৭) , মহেন্দ্র নাথ মৃধা (৮০), সূর্য কান্ত বিশ্বাস (৭০), মো. আ. ওহাব (৬৫), আবু জাফর আহমদ উল্লাহ (৭৫), চিত্ত রঞ্জন মণ্ডল (৭০), প্রেমানন্দ সিকদার (৭০), অরুনা রানী হালদার (৬৫), পুষ্প রানী ঘরামী (৬৮), মুকুল রানী মিস্ত্রী (৭০) ও কুসুম রানী মিস্ত্রী (৭২)।
 
পরে প্রতিবন্ধী স্কুলের প্রতিষ্ঠাতা লতিফ খসরুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন অবসর প্রাপ্ত শিক্ষক সূর্য কান্ত বিশ্বাস, অবসর প্রাপ্ত শিক্ষিকা অরুনা রানী হালদার, অবসর প্রাপ্ত শিক্ষক মো. আব্দুল হক প্রমুখ।
 
ইত্তেফাক/ইউবি