চট্টগ্রামে দেয়াল ধসে বাবা-ছেলে নিহত

আপডেট : ০৫ অক্টোবর ২০১৬, ২১:০৮
নগরীর কোতোয়ালি থানাধীন সেন্ট প্ল্যাসিডস স্কুলেল দেয়াল ধসে মো. মাসুদুল হক (৪০) ও তার ছেলে তৌসিফ নাহিদ (১২) নিহত হয়েছেন।
 
নিহত মাসুদুল বলুয়ার দীঘির পূর্ব পাড়ের হাজি শফিক সওদাগরের ছেলে। নাহিদ নগরীর লামা বাজার স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্র। বুধবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
 
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিমউদ্দিন সাংবাদিকদের বলেন, দুপুরের দিকে দেয়াল ধসে গুরুতর আহত অবস্থায় বাবা ও ছেলেকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের (চমেক) জরুরি বিভাগে আনা হলে ডাক্তার মৃত ঘোষণা করেন।
 
প্রত্যক্ষদর্শীরা জানান, সেন্ট প্ল্যাসিডস স্কুলে সংস্কার কাজ চলছে। স্কুলের মাঠের পুরনো একটি সীমানা প্রাচীর ছিল। বৃষ্টির কারণে মাটি ভিজে নরম হয়ে যাওয়ায় দেয়ালটি ধসে পড়ে।
 
নিহতদের পারিবারিক সূত্রে জানা যায়, মাসুদুল তার কন্যাকে এলাকার সেন্ট প্ল্যাসিডস স্কুলে দিয়ে তারা ভারতে যাবার জন্য বিমান টিকিট কিনতে যাচ্ছিলো। -বাসস।
 
ইত্তেফাক/এসএস