রাবিতে স্পেস কার্নিভাল অনুষ্ঠিত

আপডেট : ০৫ অক্টোবর ২০১৬, ২১:২৯
বাংলাদেশ সায়েন্স সোসাইটি এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাবের যৌথ উদ্যোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে স্পেস কার্নিভাল অনুষ্ঠিত হয়েছে। 
 
বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের আহমেদ হোসেন গ্যালারিতে এ কার্নিভাল অনুষ্ঠিত হয়। 
 
সায়েন্স ক্লাবের সভাপতি চৌধুরী আরিফ জাহাঙ্গীরের সভাপতিত্বে এতে প্রধান বক্তা ছিলেন রাবির পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক সালেহ হাসান নকিব। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ইমেরিটাস অরুন কুমার বসাক, অধ্যাপক শামস বিন তারেক, অধ্যাপক রায়হানা শামস ইসলাম, সায়েন্স ক্লাবের প্রতিষ্ঠাতা জহুরুল ইসলাম মুন, বাংলাদেশ সায়েন্স সোসাইটির রাজশাহী বিভাগীয় প্রধান ঋতুপর্ণা দেবনাথ এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় কো-অর্ডিনেটর আরিফুল ইসলাম।
 
ইত্তেফাক/ইউবি