মালিতে অতর্কিত হামলায় ১৩৪ পশুপালক নিহত

আপডেট : ২৫ মার্চ ২০১৯, ০০:৪৩

আফ্রিকার মালিতে একটি গ্রামে ঢুকে অস্ত্রধারীরা অতর্কিত হামলা চালিয়ে ১৩৪ জনকে হত্যা করেছে। তারা সবাই পশু পালক এবং ফুলানি সমপ্রদায়ের বলে জানা গেছে। স্থানীয় এক কর্মকর্তা জানিয়েছেন, অস্ত্রধারীরা মোপতির ওগোসাগৌ এলাকায় বাড়ি-ঘরে হামলার আগে পুরো গ্রাম ঘিরে ফেলেছিল। নিকটবর্তী শহর ব্যাংকাসের মেয়র মাওলায়ে গুয়িনদো জানান, তারা ১৩৪টি লাশ উদ্ধার করেছে। নিরাপত্তা বাহিনীর সূত্র জানিয়েছে, নিহতদের মধ্যে শিশু, বয়স্ক ও গর্ভবতী নারী রয়েছে। -বিবিসি ও রয়টার্স