'আমি আগেই মারা গেছি, হারানোর কিছু নেই'- সম্প্রতি এমনই মন্তব্য করেছেন সদ্য এসএসসি পাশ করা এক ধর্ষণের শিকার নারী। ধর্ষণ হওয়ার দুই মাস পর তাকে ধর্ষণের দায়ে অভিযুক্ত সংসদ সদস্য রাজ বাল্লাভ যাদব জামিনে মুক্ত হওয়ার পর এমন কথা জানান সেই কিশোরী।
ভারতের বিহার অঞ্চলে হওয়া এই ঘটনা নিয়ে আলোচন চলছিল দীর্ঘদিন যাবৎ। কিন্তু সম্প্রতি রাজনৈতিকভাবে ক্ষমতায় থাকা এই ব্যক্তির মুক্তিতে বেশ হতাশ ধর্ষিত সেই কিশোরী। সে এক হোয়াটস অ্যাপ বার্তায় সাংবাদিকদের জানায়, 'সে (যাদব) জেল থেকে বের হয়েছে। আমি আমার পরিবারের নিরাপত্তা নিয়ে ভয়ে আছি। তাদের এখন কি হবে? আমার সঙ্গে যা হয়েছে তারপর আমি মারাই গেছি। আমার হারানোর আর কিছু নেই।'
মূলত বিহারের প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করেই সে এই বার্তাটি প্রেরণ করে বলে জানা যায়।
মেয়েটি তার সেই বার্তায় আরো জানায়, সে এখন আমাকে এবং আমার পরিবারকে যে কোন সময় হত্যা করতে পারে। এমনকি পুলিশও তাকে ভয় পায়।'
উল্লেখ্য, ধর্ষণের অভিযোগ উত্থাপিত হওয়ার পর বেশ কয়েক মাস পালিয়ে থাকার পর আত্মসমর্পণ করেন রাজ যাদব। সাময়িকভাবে তার সংসদ সদস্যপদ বাতিল করা হয়েছে। এনডিটিভি।
ইত্তেফাক/আরএ
