আক্কেলপুরে বাসের ধাক্কায় কৃষকের মৃত্যু

আপডেট : ০৬ অক্টোবর ২০১৬, ১০:২৮
 
জয়পুরহাটের আক্কেলপুর সড়কে বাস দুর্ঘটনায় এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৭ টার দিকে এ ঘটনা ঘটে।
 
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উপজেলার রোয়াইর গ্রামের রিয়াজ উদ্দিন মণ্ডলের ছেলে আসলাম হোসেন (৩৫) সকালে মুলা (সবজি) বিক্রি করার জন্য আক্কেলপুর কলেজ বাজারে আসার পথে একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আসলামকে ধাক্কা দিয়ে বাসটি দ্রুত পালিয়ে যায়। 
 
লাইনম্যান মশিউর জানান, আল্লাহর দান পরিবহন নামের বাসটির ধাক্কায় মুলা বিক্রেতার মৃত্যু হয়। এ ব্যাপারে আক্কেলপুর থানার মামলা হয়েছে, লাশটি পুলিশ উদ্ধার করেছে। 
 
 
ইত্তেফাক/কেকে