টঙ্গিতে জমি সংক্রান্ত বিরোধের জেরে এক প্রবাসীকে হত্যা করা হয়েছে। নিহত দেলোয়ার হোসেন (৩৫) এরশাদ নগর (বাস্তুহারা) ৪ নং ব্লকের মৃত আবদুল কাদেরের ছেলে।
বৃহস্পতিবার সকালে টঙ্গির এরশাদ নগর (বাস্তুহারা) এলাকায় স্থানীয় দুই সন্ত্রাসী ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে হত্যা করে। দেলোয়ার ঈদের আগে মালয়েশিয়া থেকে দেশে আসেন।
পুলিশ জানায়, স্থানীয় সন্ত্রাসী পিচ্চি হোসেন ও দাঁত ভাঙ্গা বাবুর সঙ্গে দেলোয়ার হোসেনের দীর্ঘদিন ধরে জঙ্গি সংক্রান্ত বিরোধ চলছিল। এর জের ধরে তারা সকাল নয়টার দিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে হত্যা করে।
টঙ্গি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/এএসএমইউ
