কুষ্টিয়া শহর যুবলীগের যুগ্ন-আহ্বায়ক জেড এম সম্রাটকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার রাতে অস্ত্র কেনাবেচার গোপন সংবাদের ভিত্তিতে শহরের জিকে ঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সম্রাট দুইটি অস্ত্র ও একটি ডাকাতি মামলার আসামি। তার বিরুদ্ধে অস্ত্র আইনে আরো একটি মামলা হয়েছে।
কুষ্টিয়া ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বিরুল ইসলাম তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হবে।
ইত্তেফাক/এএসএমইউ
