ঢাকার নবাবগঞ্জে ৬১টি ইয়াবা ট্যাবলেটসহ অনিক (২২) নামে এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে উপজেলার কলাকোপা ইউনিয়নের আমতলা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত অনিক উপজেলা সদর জালালপুর গ্রামের মো. সেলিমের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, রাতে আমতলা বাসস্ট্যান্ড এলাকায় মাদক বিক্রির সময়ে অনিককে আটক করা হয়। এসময় তার দেহ তল্লাশি করে ৬১টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এএসআই রামকৃষ্ণ দাস জানান, অনিক চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। বৃহস্পতিবার সকালে তাকে পাঁচদিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/এএসএস
