নাগেশ্বরীতে ভারতীয় মদসহ আটক ২

আপডেট : ০৬ অক্টোবর ২০১৬, ১৪:২৯
 
নাগেশ্বরীতে পুলিশ ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিস যৌথ অভিযান চালিয়ে পৃথক স্থান থেকে ভারতীয় মদসহ দুইজনকে আটক করেছে। 
 
বুধবার তাদের আটক করা হয়। বৃহস্পতিবার তাদের কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হয়েছে।
 
আটককৃতরা হলেন- রামখানা ইউনিয়নের বাচ্চা শেখের ছেলে নজরুল ইসলাম (৫০) ও নাখারগঞ্জ বাজারের আজগার আলীর ছেলে নুর মোহাম্মদ নজু (১৯)। 
 
জানা যায়, কুড়িগ্রাম জেলা সহকারী পুলিশ সুপার সনাতন চক্রবর্তী, জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক রায়হান কবির, উপ-পরিদর্শক আবুল কালাম আজাদের নেতৃত্বে নাখারগঞ্জ বাজারে অভিযান চালিয়ে সন্ধ্যা সোয়া সাতটায় ৪ বোতল ভারতীয় মদ রয়েল স্ট্রাগসহ নজরুলকে আটক করা হয়। 
 
এরপর রাত সাড়ে আটটায় রামখানা থেকে ৮ বোতল বিয়ার কিং ফিশার, ৫ বোতল হুইস্কি, ৭ বোতল হ্যাপি গোল্ডসহ নুর মোহাম্মদ নজুকে আটক করা হয়। 
 
 
ইত্তেফাক/কেকে