চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় ১২ ব্যবসা প্রতিষ্ঠানকে ৩৬ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার সকালে উপজেলা সদরের বটতলী মোটর স্টেশন ও পদুয়া তেওয়ারীহাটে এ অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় বিক্রিত পণ্যে পাটের ব্যাগ বা মোড়ক না দেয়ায় ১২ প্রতিষ্ঠানকে অর্থদণ্ড দেয়া হয়।
ভ্রাম্যমাণ আদালতের পরিচালক উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ফিজনর রহমান জানান, পণ্যে পাটের ব্যাগ বা মোড়ক ব্যবহার বাধ্যতামূলক। যারা পণ্যে পাটজাত মোড়ক ব্যবহার করবে না ওই সব প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এ সময় পাট অধিদফতরের প্রসিকিউটর বাবুল চন্দ্র দাশ উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/এএসএমইউ
