রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে ককটেল উদ্ধার!

আপডেট : ০৬ অক্টোবর ২০১৬, ১৬:৫৩
 
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের উত্তর ও দক্ষিণ গেট থেকে দুটি ককটেল উদ্ধার করেছে পুলিশ।
 
বৃহস্পতিবার সকালে প্রশাসনিক ভবনের কর্মকর্তা-কর্মচারীরা অফিস ভবনে প্রবেশকালে লাল সদৃশ ককটেল দুটি দেখে পুলিশকে জানায়। পরে বিশ্ববিদ্যালয়ের পুলিশ ক্যাম্পের সদস্যরা ককটেল দুটি উদ্ধার করে ধ্বংস করে।
 
বিশ্ববিদ্যালয়ের পুলিশ ফাঁড়ির ইনচার্জ এরশাদ আলী বলেন, এগুলো ককটেল নয়। ককটেল সাদৃশ্য কিছু। আতঙ্ক ছড়াতে এগুলো রাখা হয়েছে।
 
এদিকে এমন ঘটনায় বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। প্রশাসনিক ভবনের দুই গেটে সিসি ক্যামেরা লাগানো থাকলেও এমন ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে কর্মকর্তা-কর্মচারীরা। সিসি ক্যামেরার ফুটেজ দেখে বিষয়টি খতিয়ে দেখতে দাবি জানিয়েছেন তারা।
 

এ বিষয়ে জানতে চাইলে নিরাপত্তা শাখার দায়িত্বরত কর্মকর্তা আমিনুর রহমান জানান, কে বা কারা এ কাজ করেছে তা আমার জানা নেই। তবে বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখা হবে।