সিলেট সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী খাদিজা আক্তার খাদিজাকে কুপিয়ে আহত করার প্রতিবাদে বদরুলের ফাঁসির দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের মুখপাত্র ফজিলাতুন্নেসাকে মোবাইলে হত্যার হুমকি দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে মহিলা কলেজের দ্বাদশ শ্রেণিরর ছাত্রী ফজিলাতুন্নেসা যখন তার সহপাঠিদের নিয়ে আন্দোলনে নেতৃত্ব দিচ্ছিল তখন তার মায়ের মোবাইলে একটি অপরিচিত নাম্বার থেকে কল দিয়ে ফজিলাতুন্নেসাকে আন্দোলন থেকে সরে দাঁড়ানোর কথা বলা হয়। অন্যথায় তাকেও খাদিজার মত কোপানো হবে বলে হুমকি দেয়। এ হুমকির পর থেকে ফজিলাতুন্নেসার পরিবারের লোকজনদের মধ্যে দেখা দিয়েছে উৎকণ্ঠা।
খাদিজাকে স্কোয়ার হাসপতালে কলেজ অধ্যক্ষ : সিলেট সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী আহত খাদিজা বেগম নার্গিসকে দেখতে স্কয়ার হাসপাতালে গিয়েছিলেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. নূরুল ইসলাম।
বৃহস্পতিবার সকালে তিনি খাদিজাকে দেখতে হাসপতালে যান। বেলা ১১টার দিকে চিকিৎসকদের বরাত দিয়ে তিনি সাংবাদিকদের বলেন, খাদিজার অবস্থা সম্পর্কে আগামী ২৪ ঘণ্টার ভেতরে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।
ইত্তেফাক/ইউবি
