শারদীয় দুর্গাপূজা, পবিত্র আশুরা ও লক্ষ্মীপূজা উপলক্ষে শুক্রবার থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছুটি শুরু হচ্ছে। এ ছুটি চলবে ১৫ অক্টোবর পর্যন্ত ।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু বকর সিদ্দিকের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, আগামী ১০ ও ১১ অক্টোবর শারদীয় দুর্গাপূজা, ১২ অক্টোবর পবিত্র আশুরা, ১৩ অক্টোবর বিশেষ বিবেচনায় এবং ১৫ অক্টোবর লক্ষ্মীপূজা উপলক্ষে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে। ১৬ অক্টোবর থেকে বিশ্ববিদ্যালয়ে যথানিয়মে ক্লাস-পরিক্ষা অনুষ্ঠিত হবে।
ইত্তেফাক/ইউবি
