কেন্দুয়ায় যুবলীগ নেতার লাশ উদ্ধার

আপডেট : ০৬ অক্টোবর ২০১৬, ২০:৫৩
নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় জয়নাল আবেদীন (৪৮) নামে এক যুবলীগ নেতার লাশ উদ্ধার করেছে পুলিশ।  
 
বৃহস্পতিবার বিকেলে উপজেলার নওপাড়া বাজার সংলগ্ন সাইডুলি নদী থেকে তার ভালাশ উদ্ধার করা হয়। তিনি উপজেলার ১০নং কান্দিউড়া ইউনিয়ন যুবলীগের সহসভাপতি ছিলেন। 
 
জানা গেছে, উপজেলার কান্দিউড়া ইউনিয়নের পালড়া গ্রামের মৃত রোকনউদ্দিনের ছেলে জয়নাল আবেদীন বুধবার দুপুরে কেন্দুয়া বাজারে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন। বৃহস্পতিবার দুপুরে স্থানীয় লোকজন নওপাড়া বাজার সংলগ্ন সাইডুলি নদীতে তার ভাসমান লাশ দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ লাশ উদ্ধার করে।
 
কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) অভিরঞ্জন দেব জানান, ময়নাতদন্তের প্রতিবেদন ছাড়া  মৃত্যুর সঠিক কারণ বলা যাবে না।
 
ইত্তেফাক/ইউবি