জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু বৃহস্পতিবার সন্ধ্যায় ভাণ্ডারিয়ায় উপজেলা যুগ্ম আহ্বায়ক, পৌর সহায়তা কমিটির সদস্য ও ভাণ্ডারিয়া বন্দর ব্যবসায়ী কল্যাণ সমিতির সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম পোদ্দারের কবর জিয়ারত ও ফাতেহা পাঠ করেছেন।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির (জেপি) উপজেলা যুগ্ম আহ্বায়ক ও উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল তালুকদার, পরিবেশ ও বনমন্ত্রীর সহকারী একান্ত সচিব মো. মহিউদ্দিন মহারাজ, ভাণ্ডারিয়া পৌর প্রশাসক ও ইউএনও মোহাম্মদ রুহুল কুদ্দুস, ভাণ্ডারিয়া থানার ওসি মো. কামরুজ্জামান তালুকদার, জেপির ভাণ্ডারিয়া উপজেলা যুগ্ম আহ্বায়ক ও পৌর সহায়ক কমিটির সদস্য সাবেক ইউপি চেয়ারম্যান মো. গোলাম সরওয়ার জোমাদ্দার, জেপির সদস্য সচিব ধাওয়া ইউপি চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমান টুলু, জেপি নেতা ইউসুফ আলী আকন, ভিটাবাড়িয়া সাবেক ইউপি চেয়ারম্যান মো. মশিউর রহমান মৃধা, ইকড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আ. হাই হাওলাদার, জেপির জিয়ানগর উপজেলা যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাহাম্মুদ হোসেন সেলিম, মো. মিজানুর রহমান, জিয়ানগর উপজেলা জাতীয় পার্টি জেপি ও তার অঙ্গসংঠন যুবসংহতি, ছাত্রসমাজ নেতৃবৃন্দ, ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরে জাতীয় পার্টি (জেপি) চেয়ারম্যান পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু মরহুমের বাসভবনে যান। সেখানে পরিবারের প্রতি সমবেদনা জানান। এ সময় মরহুমের স্ত্রী মোসাম্মৎ সাহানাজ আক্তার, ছেলে মো. রবিউল হাসান শিহান পোদ্দার, মেয়ে কার্নিজ ফাতিমা শুপ্তা ও ছোট মেয়ে অনন্যা এবং হরহুমের ভাই মো.কিসলু পোদ্দার, মো. জালাল পোদ্দার, মো. কামাল পোদ্দার, মো. সগির হোসেন পোদ্দার, মো. সবুজ পোদ্দারসহ পরিবারের সদস্যরা এবং আত্মীয়স্বজন উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/ইউবি
