বগুড়ার কাহালু উপজেলায় পুলিশের সঙ্গে ডাকাতদলের ‘বন্দুকযুদ্ধে’র ঘটনা ঘটেছে। এ ঘটনায় গুলিবিদ্ধ তিন ডাকাত পুলিশ প্রহরায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শুক্রবার ভোরে উপজেলার দুর্গাপুরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দুই পুলিশ সদস্যও আহত হন। আটকদের কাছ থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এরা হলেন, উপজেলার আটরাল গ্রামের বাসিন্দা মোস্তফা (৪০), চকদুর্গাপুরের মো. বিপুল (৩০) ও গাবতলীর কদমতলী এলাকার মুন্টি (৩৫)।
জেলার মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি বি-সার্কেল) গাজিউর রহমান গণমাধ্যমকে এ তথ্য জানান।
ইত্তেফাক/এএসএমইউ
