বিজয়নগরে ২৯ কেজি গাঁজা জব্দ

আপডেট : ০৭ অক্টোবর ২০১৬, ১১:৪৩
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় ২৯ কেজি গাঁজা জব্দ করেছে (বিজিবি) বর্ডার গার্ড বাংলাদেশ।
 
বিজিবি জানায়, শুক্রবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কাশিনগর সড়কে অভিযান চালানো হয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে এ সময় মাদক ব্যবসায়ীরা গাঁজাবোঝাই অটোরিকশাটি ফেলে পালিয়ে যায়। দাঁড়িয়ে থাকা অটোরিকশাটিতে তল্লাশি চালিয়ে এসব গাঁজা জব্দ করা হয়।
 
১২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল শাহ আলী তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
 
ইত্তেফাক/এএসএমইউ