গ্যাস্ট্রিকের সমস্যা থেকে মুক্তি পান সহজেই

আপডেট : ০৭ অক্টোবর ২০১৬, ১২:৩২
 
গ্যাস্ট্রিকের সমস্যায় কম-বেশি অনেকেই ভুগে থাকেন। ভাজা-পোড়া ও তৈলাক্ত জাতীয় খাবার খেলে অনেক সময় এই সমস্যা দেখা দেয়। এজন্য অনেকেই ওষুধ গ্রহণ করে থাকেন। তবে কিছু নিয়ম আছে যা রাতে ঘুমানোর আগে মেনে চললে গ্যাস্ট্রিকের সমস্যাকে আপনি দূরে রাখতে পারবেন।
 
* আধা ইঞ্চি পরিমাণ কাঁচা আদা নিয়ে লবণ দিয়ে খেয়ে ফেলুন। এটিন খাওয়ার কিছুক্ষণ পর কুসুম গরম পানি পান করুন। গভীর রাতে গ্যাস্ট্রিকের সমস্যা হবে না।
 
* এক গ্লাস পরিমাণ পানি ও এক ইঞ্চি পরিমাণ কাঁচা হলুদ পানিতে দিয়ে ফুটিয়ে নিন। পাঁচ মিনিট ফুটিয়ে পানি নামিয়ে নিন। ঠান্ড হলে ওষুধসহ খেয়ে নিন। গ্যাস্ট্রিকের সমস্যা  থাকবে না।
 
* ওপরের দুইটি পদ্ধতি ঝামেলাপূর্ণ মনে হলে শুধু এক গ্লাস পানিতে এক চা চামচ মধু মিশিয়ে রাতে ঘুমাতে যাওয়ার আগে পান করুন। কখনোই রাতে পেট বা বুক ব্যথা করবে না।
 
ইত্তেফাক/এএসএস