সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন তিনজন। নিহত গরু ব্যবসায়ী আব্দুল লতিফ (৪৫) কিশোরগঞ্জ জেলার হোমেনপুর থানার নান্দানিয়া গ্রামের হারেজ উদ্দিনের ছেরে। অপর জন অজ্ঞাত।
পুলিশ ও স্থানীয়রা জানান, আজ শুক্রবার সকালে ঠাকুরগাঁও থেকে কিশোরগঞ্জগামী একটি গরু বোঝাই ট্রাক বগুড়া-নগরবাড়ি মহাসড়কের দাথিয়া দিঘরে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে চারজন আহত হলে তাদের উদ্ধার করে বগুড়ার শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়। দুপুরে লতিফ মারা যান।
অপর ঘটনায়, দুপুরে সদর উপজেলার খোকশাবাড়িতে সিএনজি অটোরিকশা চাপায় এক অজ্ঞাত পথচারী মারা গেছেন।
ইত্তেফাক/কেকে
