সিরাজগঞ্জে বজ্রপাতে স্কুলছাত্রীর মৃত্যু

আপডেট : ০৭ অক্টোবর ২০১৬, ১৪:৩৫
 
সিরাজগঞ্জের বেলকুচিতে বজ্রপাতে এক স্কুলছাত্রী মারা গেছে। এই ঘটনায় আরো একজন আহত হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে এই ঘটনা ঘটে।
 
নিহত মীম (৯) বওড়া গ্রামের সবজি ব্যবসায়ী রবিউল আলমের মেয়ে এবং স্থানীয় অনুশীলন বিদ্যা নিকেতনের তৃতীয় শ্রেণির ছাত্রী। আহত আবুল কাশেমের মেয়ে আম্বিয়াকে (৯) সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
স্থানীয়রা জানায়, মীম ও আম্বিয়া দুই বান্ধবী মিলে বাড়ির পাশের মাঠে খেলা করছিল। এসময় বজ্রপাতে হলে ঘটনাস্থলেই মীম মারা যায় এবং আম্বিয়া আহত হয়। পরে এলাকাবাসী হতাহতদের উদ্ধার করে।
 
ইত্তেফাক/এএসএস