ঘাটাইলে ৫০ গ্রাম হিরোইনসহ যুবক গ্রেফতার

আপডেট : ০৭ অক্টোবর ২০১৬, ১৫:৫৭
টাঙ্গাইল ঘাটাইল উপজেলায় ৫০ গ্রাম হিরোইনসএক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। আটক মফেল উদ্দিন তালুকদার (২৭) উপজেলার শাটশালা গ্রামের বাসিন্দা।
 
পুলিশ জানায়, শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে ৫০ গ্রাম হেরোইনসহ মফেল উদ্দিনকে গ্রেফতার করা হয়। এ সময় তিনি কয়েকজন যুবকের কাছে হেরোইন বিক্রি করছিলেন।
 
ঘাটাইল থানার এসআই শাহ কামাল জানান, মফেলের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে একাধিক মামলা রয়েছে।
 
ইত্তেফাক/এএসএমইউ