শুক্রবার উল্লাপাড়া উপজেলার বড়পাঙ্গাসী ইউনিয়নের চকপাঙ্গাসী গ্রামের মসজিদ, মাদ্রাসা ও কবরস্থানের টাকার হিসাব নিয়ে হাসু মিয়া ও জহুরুল ইসলামের দলের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের মহিলাসহ ৩০ জন আহত হন। এদের সিরাজগঞ্জ সদর হাসপাতাল ও উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ডা. আব্দুল গফুর, শাহাদত হোসেন, আব্দুল মান্নান, শুকুর আলী, টুটুল, গিয়াস, আব্দুল কাদের, আলহাজ, আবুল, শেফালী, আয়শার অবস্থা আশংকাজনক।
উল্লাপাড়া থানার উপ-পদিরর্শক কাওছার জানান, উক্ত গ্রামের মসজিদ, মাদ্রাসা ও কবরস্থান কমিটির কোষাধ্যক্ষ সাইফুল ইসলাম ২ লাখ ৬০ হাজার টাকার সঠিক হিসাব দিতে না পারায় ওই দুই গ্রুপের মধ্যে ঝগড়াঝাটির এক পর্যায়ে সংঘর্ষ বাঁধে।
এ সময় উভয় পক্ষের লোকজন লাঠিসোঠা ও দেশীয় অস্ত্র নিয়ে একে অপরের উপর হামলা চালায় এবং ধাওয়া ও পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ব্যাপারে উভয় পক্ষ থানায় মামলা দায়ের প্রস্তুতি নিচ্ছে।
